
স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী সন্ত্রাসী বিপ্লব (৩৫),বিদ্যুৎ মোল্লা (৩২) ছিদ্দিক মোল্লা (৬০) ও রোসনারা (৪৫) এর হামলায় নিরীহ মোঃ ইলিয়াছ মোল্লা (৫০) এছহাক মোল্লা (৬০) গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার ১৯ জুন সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের অর্ন্তগত কোলা অটো স্ট্যান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মোঃ ইলিয়াছ মোল্লার অবস্থা আশঙ্কা জনক থাকায় শ্যামলী হৃরোগ ইনস্টিটিউটিতে রেফার্ড করেন।
হৃরোগ ইনস্টিটিউটিতে চিকিৎসাধীন অবস্থায় মোঃ ইলিয়াছ মোল্লা ২০ জুন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোঃ ইলিয়াছ মোল্লা উপজেলার কোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কোলা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।সে তিন মেয়ে ও দুই ছেলের জনক।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান,ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল উপস্থিত হয়ে অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।