
মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নে ও ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শেখ মোঃ মোঃ আব্দুল্লাহ।
শনিবার ১ নভেম্বর সকাল ১০ হতে দিনব্যাপী উপজেলার লতব্দী ইউনিয়নের গোডাউন বাজার হতে শুরু করে বালুচর ইউনিয়নের বালুচর বাজার ও বিভিন্ন গ্রাম ওয়ার্ডে এ পথসভা ও লিফলেট বিতরণ করেন।
পথসভা ও লিফলেট বিতরণ কালে আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ বলেন,”আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব।তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় এলে দেশের বেকারত্ব দূর হবে।আমি আপনাদের পাশে থাকতে চাই।আমাদের নেতা তারেক রহমানের বার্তা ও সালাম ঘরে ঘরে পৌঁছে দিতে এসেছি।আপনাদের সমস্যা থাকলে আমাকে বলেন আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।নতুন ভোটারদের উৎসাহিত করতে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চান।
এসময় উপস্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, আমিনউদ্দীন চৌধুরী,বালুচর ইউনিয়ন আহ্বায়ক আব্দুল লতিফ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম: সিদ্দিক মোল্লা,উপজেলা যুবদল আহ্বায়ক ইয়াছিন সুমন সহ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ