1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সিলেট ১ আসনে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা মোগলগাওঁয়ে গ্রাম কমিটি গঠন | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সিরাজগঞ্জের সলঙ্গাতে জামায়াতের ইফতার মাহফিল নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানিকগঞ্জ-০১ আসনের সংসদ সদস্যের সাথে ঘিওর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জের দিঘিরপাড় মাছ বাজারে এ অভিযান ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

সিলেট ১ আসনে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা মোগলগাওঁয়ে গ্রাম কমিটি গঠন

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার
সিলেট ১ আসনে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা মোগলগাওঁয়ে গ্রাম কমিটি গঠন

সিলেট প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (সিলেট-১ আসন) মাও হাবিবুর রহমান জনসম্পৃক্ততা বাড়াতে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাওঁ ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা ও গ্রাম কমিটি গঠন করেছেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সভায় ইসলামী মূল্যবোধ ও জনসেবার বার্তা তুলে ধরেন প্রধান অতিথি মাও হাবিবুর রহমান।

গত ৭ নভেম্বর শুক্রবার সন্ধায় অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, ইসলামী রাজনীতি কেবল ক্ষমতা দখলের জন্য নয়, বরং সমাজে ইনসাফ (ন্যায়বিচার), সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য।

প্রধান অতিথি মাও হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “আমরা ইসলামকে কেবল মসজিদ-মাদ্রাসায় সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা বিশ্বাস করি, রাজনীতি হলো জনগণের খেদমত (খিদমতে খালক) করার সর্বোত্তম মাধ্যম। আর এই খেদমতই আমাদের কাছে প্রকৃত ইবাদত।” তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে তিনি শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং সমাজে নৈতিকতার ভিত্তি মজবুত করার কাজ করবেন।

তিনি আরও বলেন, “আল্লাহর দেওয়া আমানত মনে করে জনগণের সেবা করতে এসেছি। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কুরআন-সুন্নাহর আলোকে এক ইনসাফপূর্ণ সমাজ গড়তে আপনাদের সহযোগিতা চাই।”

সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কামরান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

নাজির আহমদ, সভাপতি, সিলেট সদর উপজেলা জামায়াত। নুরুল আমিন সিলেট সদর উপজেলা ব্যবসায়ী ইউনিট সভাপতি, মাও আলা উদ্দিন, সভাপতি, ৭ নং মোগলগাওঁ ইউনিয়ন জামায়াত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৭ নং মোগলগাওঁ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাষ্টার আলা উদ্দিন মানিক, ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাষ্টার মানিক মিয়া, ৩ নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি দিলোয়ার, দরগাহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের মাহবুব, আম্বরখানার বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান এবং প্রাইম আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মাষ্টার আমিনুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাষ্টার নিজাম উদ্দিন।

শিক্ষক মাও আব্দুল মুকিত অনুষ্ঠানটি পরিচালনা করেন। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে মাও হাবিবুর রহমানের জন্য জনগণের সমর্থন কামনা করেন এবং নবগঠিত গ্রাম কমিটির সদস্যদেরকে ইসলামী আদর্শের ভিত্তিতে স্থানীয় জনগণের পাশে থাকার নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:০১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০

আর্কাইভ

মার্চ ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ফেব্রু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost