
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাশকতার মামলায় তিন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
রবিবার ৯ নভেম্বর দিবাগত রাতে উপজেলার বালুচর, শেখরনগর ও কোলা ইউনিয়নে তাদের নিজ নিজ বসত বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।রাত১ টায় মহসিন মাস্টার, ২ টায় আলী হোসেন মেম্বার ও রাত ৪ টায় মো.হেলাল খানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,কোলা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলী হোসেন মেম্বার, শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:হেলাল খান ও খাসমহল বালুচর ইউনুস একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুবলীগের সক্রিয় কর্মী মোঃ মহসিন মাস্টার।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর সিদ্দিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল। আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।