1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ফরিদপুরের সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

ফরিদপুরের সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই

  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৬ বার
ফরিদপুরের সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই
ফরিদপুরের সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই

মো. সাখাওয়াত হোসেন, স্টাফ রিপোর্টার :

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পাইককান্দী গ্রামের বিশিষ্ট সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন রূপালী বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার এসআরজে সুমন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে যান।

সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তার নিজ নতুন কর্মস্থল রূপালী বাংলাদেশ পত্রিকা অফিসে কর্তব্যরত অবস্থায় বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্বে সাংবাদিক লায়েকুজ্জামান দৈনিক মানবজমিন, সকালের খবর, কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবেও কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি রূপালী বাংলাদেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগদান করেন। লায়েকুজ্জামান ১৯৮০ সালে ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসির পর রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করেন।

এদিকে সাংবাদিক লায়েকুজ্জামানের মৃত্যুতে তার ফরিদপুরের নগরকান্দার পাইককান্দী গ্রামের বাড়ি সহ সকল গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আজ রবিবার সকাল সারে ১০টায় ডিআরইউতে ও ১১ টায় জাতীয় প্রেসক্লাবের টেনিস কোর্টে সাংবাদিক লায়েকুজ্জামান- এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬

আর্কাইভ

মার্চ ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ফেব্রু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost