
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেক বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহারের মাধ্যমে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫ ধারা লংঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো:তৌহিদুল ইসলাম বারী।
বুধবার ২১ জানুয়ারী দুপুর সাড়ে ১২ হতে দেড় টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা নাবিল বেকারী ও কিংস মক্কা ফুড এ দুই বেকারীকে বিএসটিআই আইন, ২০১৮ এর ২৭ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট আইনের ১৫ ধারায় জরিমানা করেন।
এ-সময় প্রসিকিউটরের দ্বায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ বিএসটিআই ফিল্ড অফিসার মো:রেজানুর রহমান সরকার।সিরাজদিখান থানা পুলিশের একটি টিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো:তৌহিদুল ইসলাম বারী।