
মাহাবুব আলম তুষার,মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন কৌরিখোলা ও দেলধা মৌজা সরকারি মৌজার (নদী পাড়) মাটি রাতের অন্ধকারে ভেকু দিয়ে অবৈধভাবে কেটে তা ইট ভাটায় বিক্রি করে আসছেন দুষ্কৃতিকারী মাটি ব্যাবসায়ীরা।সরজমিনে গিয়ে দেখাযায়,মানিক ও চান মিয়া নামক ব্যাক্তি এ কাজের সাথে জড়িত। এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসা করা হয় মাটি কাটায় কোন অনুমতি আছে নাকি,তারা বলেন সবাইকে ম্যানেজ করে মাটি কাটছি। এ ছাড়া মানিক নামক ব্যাক্তিটি সরকারি নদীর পাড়ে মাটি কাটছে। যার ফলে রাস্তা ভেঙ্গে পড়ছে ও লক্ষ্য করা যায় মাটি বহন করার গাড়ির ধুলোতে পাসের কৃষি জমি গুলোর ধান নষ্ট হচ্ছে। স্থানীয় অনেক কৃষরা জানান, এ ধূলোবালির কারনে ধান খেত হতে বেড় হওয়া অংকুরগুলো বিনষ্ট হচ্ছে। আমরা এ প্রতিকার চাই। তা না হলে এ বছর আমাদের না খেয়ে থাকতে হবে। এ বিষয়ে জানতে সদর উপজেলা নিবার্হী অফিসার নিকটে ফোন দিলে তিনি বলেন, বিষয়টি জানলাম, আমার ফোর্সকে পাঠাচ্ছি, আইনগত ব্যবস্থা নেয়া হবে।