1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মন্ত্রী সভায় প্রকৌশলী তুহিনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্তির দাবী | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মন্ত্রী সভায় প্রকৌশলী তুহিনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্তির দাবী

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬৯ বার

মো:আব্দুর রউফ নীলফামারী

প্রয়াত বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সদ্য নির্বাচিত সরকার গঠনে মন্ত্রী সভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্তির দাবী উঠেছে।

গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে পরাজয়ের পরও কর্মী-সমর্থক ও স্থানীয়দের একাংশে এ দাবী বেশ জোড়ালো হয়ে উঠেছে। ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতেও।

স্থানীয়রা বলছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যার অনধিক এক-দশমাংশ সদস্য সংসদ সদস্য নন এমন ব্যক্তিদের মধ্য থেকে (টেকনোক্র্যাট) সরকারের নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। যা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার এবং নীতিনির্ধারণী সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

তাঁরা বলেন, ‘একজন দক্ষ প্রকৌশলী হিসেবে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আধুনিক অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি নির্ভর পরিকল্পনা ও শিল্পায়নে অবদান রাখার সক্ষমতা তিনি রাখেন।
উত্তরাঞ্চলের জেলা হিসেবে নীলফামারী দীর্ঘদিন ধরেই শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের প্রত্যাশা করে আসছে। উত্তরা ইপিজেড কেন্দ্রিক শিল্প সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন দ্রুততার সাথেই করতে পারবেন তিনি’।

প্রসঙ্গত: গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে জামায়াত মনোনীত প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর, ”হেরে যায়নি তুহিন, হেরেছে নীলফামারী উন্নয়নের স্বপ্ন” শীর্ষক একটি ফেইসবুক পোষ্ট করেন প্রকৌশলী শাহরিন ইসলাম। ফেইসবুক পোষ্টে তিনি লিখেছেন,”হেরে যায়নি তুহিন, হেরেছে নীলফামারীর উন্নয়নের স্বপ্ন। আমি হিন্দু ধর্মালম্বী এবং দল-মত নির্বিশেষে সমর্থনকারী ভাইবোনদের কাছে চিরকৃতজ্ঞ—অল্প সময়ের মধ্যেই যেভাবে আমাকে আপন করে নিয়েছেন ও সমর্থন দিয়েছেন, তা কখনো ভোলার নয়। আপনারা নির্ভয়ে থাকবেন, আমি পাশে আছি এবং ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবো।”

প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এঁর আবেগঘন ফেইসবুকের এই পোষ্ট মুহুর্তেই ভাইরাল হয়। পোষ্টটি ব্যাপক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে আসে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরীর নাম। জোড়ালো হতে থাকে সরকারের মন্ত্রী সভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্তির দাবী।

সঙ্গে ছবি আছে

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost