
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস-নসিমন সংঘর্ষে নসিমন চালকসহ দুজন নিহত হয়েছেন।শনিবার (২৫জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তা মোড় এলাকায় হাসাড়া-বাড়ৈখালী সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঢাকাগামী বৈশাখী পরিবহনের সংঘর্ষে নসিমন চালক মজনু(৩৬) ও হেলপাড় দুলাল মনি দাস(৪২) গুরুত্বর আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষনা করেন।
নিহত নসিমন চালক মজনু ফরিদপুরের সালথা উপজেলার বল্লব্দি এলাকার আইয়ুব আলীর ছেলে সে বর্তমানে মদনখালী রাসেল বাবুর বাড়ীতে ভাড়া থাকেন এবং দুলাল মনি দাস শিবরামপুর এলাকার মৃত সাধন মনি দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,হাসাড়া থেকে কাঠ নামিয়ে দিয়ে নসিমন চালক মজনু বাড়ৈখালী দিকে যাওয়ার উদ্দেশ্য লস্করপুর নতুন রাস্তা মোড় এলাকায় পৌছামাত্র বাড়ৈখালী হতে ঢাকা গামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসের অজ্ঞাত নামা চালক বেপরোয়া গতি বাস চালিয়ে নসিমনকে স্ব-জোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে নসিমন চালক ও হেলপাড় দুলাল মাথায় গুরুত্বর আঘাত পেয়ে তাদের মৃত্যু হয়।ঘাতক বৈশাখী বাসের চালক বাস চালিয়ে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।
নিহতের ভাই স্বপন মনি দাস জানান,আজকে শিবরামপুর হাট উপলক্ষে আমার ভাই দুলাল নসিমন চালক মজনু সাথে কাঠ নিয়ে হাসাড়া এলাকায় নামিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বৈশাখী বাসের ধাক্কায় আমার ভাইসহ চালক মজনু মারা যায়।
শ্রীনগর থানার এসআই হাবিবুর রহমান বরেন,সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করি। ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে। আইনী ব্যবস্থা প্রত্রিয়াধীন।
এ ব্যাপারে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া বলেন,নিহতদের মরদেহ পুলিশের কাছে রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হবে।