1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৬ বার

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হারাগাছ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী, অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে অভিযুক্ত, চুরির মামলার সন্দেহভাজন এবং আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোররাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ইয়াবা ট্যাবলেট ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, রাত ১টা ২০ মিনিটে পশ্চিম পোদ্দারপাড়া বাঘের মসজিদ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ হাসান মিয়া (২৮) ও শাহরিয়ার রহমান স্বাধীন (২২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় হারাগাছ থানায় মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে রাত ৩টার দিকে বেনুঘাট ময়নাকুটি দালালিপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে মারিফা হক মিম (৩১) ও দুলাল মিয়া সাদ্দাম (৩২) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ক্যাসিনো খেলার একাধিক অ্যাপ ও বিভিন্ন অনলাইন জুয়ার লিংকের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

এদিকে, পূর্বের একটি চুরির মামলার সন্দেহভাজন হিসেবে রিয়াজুল ইসলাম বাবু (২২) নামে একজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বাহার কাচনা দাওয়াইটারী এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে অশালীন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মাসুদ মিয়া (৩৫) নামে আরেকজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।

হারাগাছ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক সোবাহান বলেন, “মাদক, অনলাইন জুয়া এবং সব ধরনের অপরাধ দমনে হারাগাছ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
গ্রেফতার হওয়া সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost