1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৪ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ঢুকে যুবদল নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।এসময় যুবদল নেতাসহ অন্তত ৪ জনকে পিটিয়ে আহত করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,হামলার শিকাররা হলেন,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অনিক ইসলাম অভি, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দিপু,কৃষকদল নেতা আব্দুর রহিম এবং বিএনপি নেতা পিন্টু। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,উল্লিখিত নেতারা কার্যালয়ে বসে দলীয় বিষয় নিয়ে আলোচনা করছিলেন।এসময় পূর্ব শত্রুতার জের ধরে সিংপাড়া এলাকার মৃত রশিদ শেখের ছেলে মন্টু শেখের নেতৃত্বে রক্তিম,নিহার শেখের ছেলে সায়মন,কামাল শেখের ছেলে সানিসহ ৮-১০ জনের একটি দল কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা প্লাস্টিকের চেয়ার দিয়ে অনিক ইসলাম অভিকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় অনিককে রক্ষা করতে এগিয়ে গেলে রফিকুল ইসলাম দিপু,পিন্টু ও আব্দুর রহিমকেও মারধর করা হয়।হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।আহতদের চিৎকারে আশপাশের দোকানদাররা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর আহত যুবদল নেতা অনিক ইসলাম অভি বাদী হয়ে মন্টু শেখসহ কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মন্টু শেখ বলেন,আমি দীর্ঘ ৩৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয় বলেন,ঘটনার বিষয়ে শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে দলীয়ভাবে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost