1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মদনে টিসিবি ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন,অনিয়মের অভিযোগ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন

মদনে টিসিবি ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন,অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৯৪ বার

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান

নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে টিসিবির ডিলার নিয়োগে সরকারি শর্ত লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ বাছাইকৃত তিনজনের মধ্যে দুইজনেই টিসিবির নির্ধারিত শর্তের বাহিরে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মাস থেকে কাইটাইল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। এজন্য ডিলার নিয়োগে ১৬টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে ২ জনের বিরুদ্ধেই একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে।

অভিযুক্তরা হলেন- বাড়রী বাজারের সারের ডিলার *খালেকুজ্জামান হিরন* এবং একই বাজারের গরুর খাবার ও ভূষি ব্যবসায়ী *মনির হোসেন*।

সরকারের নির্দেশনা অনুযায়ী টিসিবির ডিলার হওয়ার প্রথম শর্ত হলো আবেদনকারীকে মুদি দোকানদার হতে হবে। কিন্তু অভিযোগ রয়েছে, বাছাইকৃত দুইজনের কেউই শর্তটি পূরণ করেন না।

স্থানীয় সূত্র জানায়, খালেকুজ্জামান হিরন উপজেলা কৃষি অফিসের তালিকা অনুযায়ী কাইটাইল ইউনিয়নের সারের ডিলার। তিনি টিসিবির ডিলারশিপের জন্য ‘জিসান এন্টারপ্রাইজ’ নামে একটি সাইনবোর্ড ঝুলিয়েছেন বাড়রী বাজারের আশরাফুলের দোকানে। অথচ ওই স্থানে ‘জিসান এন্টারপ্রাইজ’ নামে কোনো মুদি দোকান ছিল না । বাজারের লোকজন ওই দোকানকে ‘কামাল এন্টারপ্রাইজ’ হিসেবে চিনে। ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স অনুযায়ী এর প্রোপ্রাইটর *আশরাফুল ইসলাম*।

একইভাবে মনির হোসেনের ‘মায়ের দোয়া স্টোর’ নামের দোকানটি গরুর খাবার ও ভূষির দোকান হিসেবে পরিচিত। স্থানীয়রা তাকে মুদি ব্যবসায়ী হিসেবে চেনেন না। অথচ তিনিও মুদি দোকানদার দাবি করে আবেদন করেছেন।

এ বিষয়ে খালেকুজ্জামান হিরন বলেন, “আমি সরকারের সকল নিয়ম মেনে বৈধভাবে আবেদন করেছি। বাড়রী বাজারে আমার ‘জিসান এন্টারপ্রাইজ’ নামে মুদি দোকান রয়েছে।”

মনির হোসেন বলেন, “বাড়রী বাজারে ‘মায়ের দোয়া স্টোর’ নামে যে দোকানটি রয়েছে, এই দোকানে সব ধরনের মুদি মালামাল বিক্রি করি। এটি টিসিবির ডিলার নিয়োগের শর্তের মধ্যেই পড়ে।” অথচ সরজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, গরুর খাবার খড়, ভুসি ছাড়া আর কিছুই বিক্রি করে না।

এই বিষয়ে পল্লীর সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হুমায়ুন মটুফোনে বলেন, আপনারা তদন্ত করে সত্যতা যা পাবেন তাই আপনারা জনসাধারণের সম্মুখে সত্যটা প্রকাশ করুন ।

উল্লেখ্য, নতুন ডিলার নিয়োগের পর কাইটাইল ইউনিয়নের ১৪৮২ জন টিসিবি কার্ডধারীর মাঝে পণ্য বিক্রি করা হবে

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost