1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার কেতকির হাটে একজনকে জ’বা’ই করে হ’ত্যা। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন চেল্লাখালি নদীর মোহনা অংশ পরিদর্শন মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাঘাইকান্দিবাসীদের আলোচনা সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক স্থানে বিভিন্ন ঘটনায় ৩ মরদেহ উদ্ধার পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে-মুন্সীগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ মুন্সীগঞ্জেথ সিরাজদিখানে সড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর ৩ মাস করে কারাদণ্ড মুন্সীগঞ্জের সিরাজদিখানে জৈনসার ও মালখানগরে ফসলি জমি রক্ষায় ইউএনও রুম্পা ঘোষের নেতৃত্বে মোবাইল কোর্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৩ বার

স্টাফ রিপোর্টারঃ 

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। রবিবার (১২ জুলাই) উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী। স্থানীয়ভাবে এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন, সিরাজদিখান।

আয়োজকরা জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বইমেলার স্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিভিন্ন প্রকাশনীর বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক আয়োজনও অনুষ্ঠিত হবে।

আগামী ১৪ জুলাই বিকেল ৪টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশুদের জন্য ‘যেমন খুশি’, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘গ্রামের দৃশ্য’, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘বর্ষাকালের দৃশ্য’ এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্য’ বিষয় নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগীদের নিজ নিজ আঁকার সামগ্রী সঙ্গে আনতে হবে এবং প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।

একই দিন বিকেল ৫টায় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগীদের ২ থেকে ৩ মিনিটের মধ্যে আবৃত্তি পরিবেশন করতে হবে।

আয়োজকরা আরও জানান, ১৫ জুলাই সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি গান, নৃত্য ও একক অভিনয়ে অংশগ্রহণেরও সুযোগ থাকবে, যা প্রতিযোগিতামূলক নয়।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মো. ফখরুল আমিন বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সফল করতে স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৭
  • ৪:৪৩
  • ৬:৫৪
  • ৮:২০
  • ৫:১৬

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost