1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার

  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৪০ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনৈতিক নেতা আতাউর রহমান হাওলাদার।দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, হামলা-মামলা,জেল-জুলুম ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে রাজপথে সক্রিয় থাকার মধ্য দিয়ে তৃণমূলের রাজনীতিতে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।এবার রশুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই প্রবীণ নেতা।

রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় দলীয় বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও গণমানুষের অধিকার আদায়ের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন আতাউর রহমান হাওলাদার। স্থানীয়দের কাছে তিনি একজন অভিজ্ঞ, সৎ, নীতিবান ও জনবান্ধব রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন আতাউর রহমান হাওলাদার।সামাজিক সম্প্রীতি,জনকল্যাণ,শিক্ষা ও এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় যোগাযোগ এবং রাজনৈতিক অভিজ্ঞতার কারণে রশুনিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করছেন তাঁর সমর্থকরা।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আতাউর রহমান হাওলাদার বলেন,“আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।জীবনের নানা প্রতিকূলতা এবং রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্যেও জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে কাজ করেছি।নির্বাচিত হতে পারলে রশুনিয়া ইউনিয়নকে একটি আধুনিক,স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন,“উন্নয়ন,সুশাসন,সামাজিক সম্প্রীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান অঙ্গীকার। ইউনিয়নের প্রতিটি নাগরিকের মতামতকে গুরুত্ব দিয়ে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন,শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী রশুনিয়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলা,জেল-জুলুম,নির্যাতন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও আতাউর রহমান হাওলাদার রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে পিছপা হননি।তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এবং রাজনৈতিক অভিজ্ঞতাকেই তাঁরা তাঁর সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন।

তাঁদের দাবি,রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তাঁকে এগিয়ে রাখবে।

এদিকে আতাউর রহমান হাওলাদারের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে তাঁর সমর্থক,নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।তাঁরা মনে করছেন, নির্বাচনে বিজয়ী হলে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে রশুনিয়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তিনি।

তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা, প্রার্থীদের অবস্থান এবং ভোটারদের রায়ই নির্ধারণ করবে রশুনিয়া ইউনিয়নের নেতৃত্বে কে আসছেন।এরই মধ্যে আতাউর রহমান হাওলাদারের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost