1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার

মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার

মোঃ সুমন হোসেন,স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদে মাহতাব উদ্দিনকে সভাপতি এবং মো:ফারুক আহম্মেদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ২৫ আগস্ট ২০২৬ তারিখ হতে এক বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মুন্সীগঞ্জ জেলা শাখার অনুমোদন আনুষ্ঠানিকভাবে দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,অনুমোদিত নতুন কমিটির মেয়াদ এক বছর।সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে উপজেলার সব ইউনিয়নে কমিটি গঠন করার জন্য নতুন নেতৃত্বকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মাহতাব উদ্দিন বলেন, “এই দায়িত্ব গ্রহণ করে আমি গর্বিত।আমাদের লক্ষ্য হবে মুক্তিযোদ্ধাদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পাশে থাকা।আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাই।”

সাধারণ সম্পাদক মো: ফারুক আহম্মেদ বলেন, “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে আমরা কাজ করব।মুন্সীগঞ্জ জেলা ও কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র ও নিয়মনীতি মেনে মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

নতুন কমিটিকে স্থানীয় প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,শ্রীনগর উপজেলায় মুক্তিযোদ্ধা পরিবারের ঐক্য,কল্যাণ ও অধিকার সংরক্ষণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস,চেতনা ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেও তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost