1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার কেতকির হাটে একজনকে জ'বা'ই করে হ'ত্যা। | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার কেতকির হাটে একজনকে জ’বা’ই করে হ’ত্যা।

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার

মোঃ সৈকত জামান (প্রিন্স) ফুলছড়ি উপজেলা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে শাহজালাল (৫৫) নামে এক কৃষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার।

রোববার (১২ জুলাই) গভীর রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কঞ্চিপাড়া (মাঝিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাহজালাল ওই গ্রামের মৃত নিয়ামত উল্লার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি বাঁশের কাজ করতেন।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে শাহজালাল ঘুমিয়ে পড়েন। তার স্ত্রী গোলেদা বেগম মূল ঘরে এবং শাহজালাল বারান্দার টিনশেড কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে গোঙানির শব্দ শুনে গোলেদা বেগম বারান্দার কক্ষে গিয়ে স্বামীকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও মরদেহের পাশে পড়ে ছিল। পরে স্থানীয়দের খবরে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে অটোচালক পাঞ্জু মিয়া অভিযোগ করে বলেন, “আমার জ্যাঠাতো ভাই গোলাম হোসেন আমার বাবাকে হত্যা করে পালিয়ে গেছে। পালানোর সময় আমার মা তাকে দেখেছেন। গোলাম হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। এসব ঘটনায় আমার বাবা চাচা হিসেবে প্রতিবাদ করতেন। প্রায় পাঁচ মাস আগে কোদাল দিয়ে স্ত্রীকে মারধরের পর স্থানীয়দের সহযোগিতায় তাকে বাবার বাড়িতে পাঠানো হয়। এরপর তিনি আর ফিরে আসেননি, বর্তমানে ঢাকায় আছেন। সেই ক্ষোভ থেকেই গোলাম হোসেন আমার বাবাকে হত্যা করেছে।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost