1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দির সভাপতি গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘরায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন এমপি কামরুজ্জামান রতন কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় নিহত- ১ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় প্রবাসী বিল্লাল হোসেন গুরুতর আহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দির সভাপতি গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৫৮ বার

রিয়াজুল হক সাগর, রংপুর।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নারায়ণ চন্দ্র (৭০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণ চন্দ্র রাজারহাট উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও গ্রামের মন্দির কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। একপর্যায়ে নারায়ণ চন্দ্র মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে নারায়ণ চন্দ্র দ্রুত পালিয়ে যান। পরে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। পরে রাতে রাজারহাট থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছালাম প্রথম আলোকে বলেন, শিশুটিকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি তাঁর ইউনিয়নের একটা গ্রামের মন্দির কমিটির সভাপতি।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, মামলার পর শনিবার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost