
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সদর উপজেলা মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো। তাঁর উদ্যোগে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রায় ৩ শত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৪ জুলাই সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব রাখি এলাকার মাদানী কমপ্লেক্স প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল তুলে দেওয়া হয়।
এ সময় সংসদ সদস্য মমতাজ আলো বলেন,নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে।অসহায় মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে তিনি সবসময় কাজ করে যাবেন বলেও জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সয়দা নুরমহল আশরাফী,পুলিশ সুপার মো: মেনহাজুল আলম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ গোলাম মোস্তফা,টংঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক,নিশান ইমপেক্স কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী,মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তছলিম উদ্দিন,টংঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ ও দীঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শামীম মোল্লা|