1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকা পড়লো মা, মেয়ে,উদ্ধার করল ফায়ার সার্ভিস | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করলো ইউএনও বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এর বদলী জনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকা পড়লো মা, মেয়ে,উদ্ধার করল ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী খাল পরিদর্শনে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও ৪০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কসমেটিকস প্রতিষ্ঠানের মালিককে ৫০ টাকা জরিমনা মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও কৃষিজমি ভরাটের দায়ে একজনকে জরিমানা মুন্সীগঞ্জের গজারিয়ায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি রতন মুন্সীগঞ্জের সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রী

মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকা পড়লো মা, মেয়ে,উদ্ধার করল ফায়ার সার্ভিস

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৯ বার

স্টাফ রিপোর্টারঃ 

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে আটকা পড়া এক মা ও তাঁর দুই বছর বয়সী শিশুকন্যাকে দ্রুত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ১৪ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে যে,সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় একটি লিফটে এক নারী ও তাঁর শিশু কন্যা আটকা পড়েছেন।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করে।স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকন্যাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন-শিশু মরিয়ম হাসনাইন আরিফা (২) এবং তাঁর মা লামিয়া আক্তার মিম (২৪)। তিনি সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।জানা যায়,ক্লাস শেষে লিফটে নিচে নামার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি নবম তলায় আটকে যায়।

এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে নিরাপদে তাদের বের করে আনেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই লিফটটি আটকে যায়।

ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের ফলে একটি সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বর্তমানে মা ও শিশুকন্যা উভয়েই সুস্থ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost