
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কসমেটিকস প্রতিষ্ঠানের এক মালিককে ৫০ টাকা জরিমনা করা হয়েছে।
মঙ্গলবার ২১ জুলাই দুপুর দেড়টা থেকে চারটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ অফিস সিরাজদিখান উপজেলার নিমতলা কোটগাও এলাকায় মনিটরিং করে। তখন ফ্যান্সি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরি তে মনিটরিং কালে দেখা যায় যে,কেমিস্ট ছাড়াই বিভিন্ন ধরনের ক্যামিকেল ব্যবহার করে ক্রিম,লোশন,শ্যাম্পু,নেইল পলিশ রিমুভার,ফ্যাসিয়াল স্ক্রাব,আফটার শেভ ইত্যাদি প্রস্তুত করা হচ্ছে। উৎপাদিত কসমেটিকস এর কোন মান পরীক্ষা করা হচ্ছে না। ফ্যাক্টরি টির ম্যানেজার আল মামুন কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং কেমিস্ট নিয়োগ করে পণ্য প্রস্তুত করবার নির্দেশ দেয়া হয়।
এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন সিরাজদিখান উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলম মিয়া।