1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ী এলাকায় সালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যার চেষ্টা।অভিযুক্ত গ্রেফতার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন

মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ী এলাকায় সালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যার চেষ্টা।অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১১৪ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ী এলাকায় সালসের মধ্যে সালিশ কারী চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে সেলিম বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ ঘটনায় গুরুতর আহত আবুল কালাম বেপারী (৫৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায় গত ২০ জুলাই দুপুর আনুমানিক আড়াইটার দিকে বল্লালবাড়ী এলাকায় পারিবারিক বিরোধের জেরে সেলিম বেপারী তার চাচাতো ভাই আবুল কালাম বেপারীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।পরে সেখানে ভর্তি করা হলে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতের বোন সেলিনা বেগম (৪৪) বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়,গ্রেপ্তার হওয়া সেলিম বেপারী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।প্রায় আট মাস আগে তার মেয়ে পালিয়ে বিয়ে করার পর থেকে তিনি স্ত্রী রোজিনা বেগমকে এ ঘটনার জন্য দায়ী করে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশ করলেও কোনো সমাধান হয়নি।বরং সালিশকারীদের প্রতিও তিনি অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন।নিহতের উদ্দেশ্যে হামলার শিকার আবুল কালাম বেপারীও ওই সালিশে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য,এরই জেরে পরিকল্পিতভাবে আবুল কালাম বেপারীকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন সেলিম বেপারী।মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো:মেনহাজুল আলম এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) মো:কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মহানগরের মুগদা থানার উত্তর মুগদা জান্নাতবাগ এলাকা থেকে অভিযুক্ত সেলিম বেপারীকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানার বণিক্যপাড়া ব্রীজের ঢাল এলাকা থেকে হামলায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করে জব্দ করা হয়েছে।গ্রেপ্তার সেলিম বেপারী মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকার বল্লাল বাড়ির বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost