1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার অসৎ নেতৃত্ব কখনো জাতির কল্যাণ বয়ে আনতে পারে না,তাই ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে,মুন্সীগঞ্জে নুরুল ইসলাম সাদ্দাম শ্রীবরদী তাতিহাটি ইউনিয়নের পুটল গ্রামে পৃথক দুটি বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন মুন্সীগঞ্জের সিরাজদিখানে মধ্যরাতে পুলিশের অভিযান অনলাইন জুয়া ও গাঁজাসহ গ্রেফতার- ৩ মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর গ্রামকে সমৃদ্ধ করতে মেম্বার পদে লড়তে চান হাফেজ ক্বারী মোঃ শফিকুল ইসলাম মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট পরিচালনা মুন্সীগঞ্জের শ্রীনগরে জমকালো আয়োজনের মাধ্যমে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনরায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২,৫০০ এনএস১ অ্যান্টিজেন কিট হস্তান্তর

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালীপাড়ায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগমামুদালীপাড়া এলাকায় কৃষি ব্যাংক সংলগ্ন গোয়ালপাড়াগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়,পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সস্তাপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব খান (২৫), বাগেরহাটের মোল্লারহাট থানার শাসন এলাকার হোসাইন চৌধুরীর ছেলে মহিউদ্দিন চৌধুরী ওরফে হিজবুল্লাহ (২৬) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে কামরুল হাসান (২৬)। পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন।

অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ। এ সময় ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এসব অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost