1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কোয়েল খামারে রহস্যজনক রোগ,একদিনেই সাড়ে ৬ হাজার পাখির মৃত্যু | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
পত্নীতলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের নিয়ে এসআই এল বেসরকারি সংস্থার রংপুর নগরীতে ঘি কারখানায় অভিযান চালিয়ে নকল ঘি উদ্ধার মুন্সীগঞ্জের সিরাজদিখানে কোয়েল খামারে রহস্যজনক রোগ,একদিনেই সাড়ে ৬ হাজার পাখির মৃত্যু শ্রীবরদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন:বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য অঞ্চল মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের রিকাবী বাজারে মোবাইল কোর্ট,এক ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি কুড়িগ্রাম জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন সিরাজগঞ্জ সলঙ্গায় মাঠে মাঠে কৃষকদের কর্মচাঞ্চল্য

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কোয়েল খামারে রহস্যজনক রোগ,একদিনেই সাড়ে ৬ হাজার পাখির মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

সচ্ছলতার স্বপ্ন নিয়ে কোয়েল পাখির খামার গড়ে তুলেছিলেন সুফিয়ান।চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে প্রথমে ব্রয়লার ও লেয়ার মুরগির খামার করলেও আশানুরূপ লাভ না হওয়ায় তিনি কোয়েল পালন শুরু করেন।তবে আকস্মিকভাবে অজ্ঞাত রোগে তার খামারে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।

ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা-এর বালুচর ইউনিয়ন-এর খাসকান্দি মাধ্যচর গ্রাম-এ।গত একদিনের ব্যবধানে সুফিয়ানের খামারে প্রায় সাড়ে ৬ হাজার কোয়েল পাখি মারা গেছে।এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ টাকা।ভুক্তভোগী মরিয়ম পোল্ট্রি এন্ড কোয়েল পাখির খামারের স্বত্বাধিকারী সুফিয়ান স্থানীয় চিনি মিয়ার ছেলে। খামারের ভেতরে এখন কোয়েল পাখির মৃতদেহের স্তুপ পড়ে থাকতে দেখা যায়।

সুফিয়ান জানান,তিনি অর্থনৈতিকভাবে অস্বচ্ছল।এনজিওসহ বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে কয়েক মাস আগে প্রায় ৮ হাজার কোয়েল বাচ্চা কিনে খামার শুরু করেন।কিছুদিনের মধ্যেই পাখি ডিম দেওয়া শুরু করে।প্রতিদিন ডিম বিক্রি করে তার আয় হতো প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকা।তিনি,তার পরিবার এবং আরও তিনজন শ্রমিক এই খামারে কাজ করতেন।হঠাৎ একদিনের মধ্যেই খামারে বিপর্যয় নেমে আসে।পাখিগুলো ঝিমিয়ে পড়তে থাকে এবং প্রতি মিনিটে শত শত পাখি মারা যেতে থাকে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করেও পাখিগুলোকে রক্ষা করা সম্ভব হয়নি।যেগুলো এখনো বেঁচে আছে সেগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

সুফিয়ান আরও বলেন,খামার গড়ে তুলতে তার বিনিয়োগ প্রায় ৯ লাখ টাকা,যার বেশিরভাগই ঋণের।ডিম বিক্রির আয় দিয়ে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা থাকলেও হঠাৎ এই ক্ষতিতে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।এখন খামারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এই উদ্যোক্তা।

এ বিষয়ে বালুচর ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজীব বলেন,আসলে বিষয়টা জানার পর দারুণ ভাবে মর্মাহত হয়েছি কারণ এই একটা খামারের উপর নির্ভর ছিলো তার গোটা পরিবার।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন,প্রাথমিকভাবে বলতে পারবোনা কেন বা কি কারণে মারা যাচ্ছে।সরেজমিনে গয়ে আইডেন্টিটি ফাই করে তার পর বলা সম্ভব কি কারণ বা কি রোগে আক্রান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৫
  • ১২:১৬
  • ৪:১৮
  • ৫:৫৯
  • ৭:১৩
  • ৬:২৯

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জানু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost