
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান ২২ মার্চ ২০২৬,রবিবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এর পক্ষে সহকারী কমিশনার খালিদ সাইফুল্লাহ। দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রধান সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াত হোসেন,বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম,শিল্প ও সংস্কৃতিতে খ্যাতিমান প্রযোজক ছটকু আহমেদ,মুক্তিযুদ্ধে মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, শিক্ষা ও সমাজকল্যাণে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম,শিল্প ও সংস্কৃতিতে বিশিষ্ট সঙ্গীত পরিচালক জাহিদ নিরব,পরিবেশে গবেষক ও পরিবেশবিদ কাজী হাসান,সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো:মঞ্জুর মোর্শেদ এবং শিক্ষা ও সমাজকল্যাণে ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশারকে সংবর্ধনা দেওয়া হয়।
এছারা গত ৫ মাসে বিভিন্ন বিষয়ে যারা সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এর মধ্যে অনুসন্ধানী প্রতিবেদনে বর্ষন মোহাম্মদ,বার্তা বিভাগে আবু নাসের লিমন,লিড নিউজে ত্বাইরান আবির,উপস্থাপনায় শাহিদুল হাসান শাওন,প্রশিক্ষক এর মধ্যে আতিকুর রহমান নয়ন,সাহিত্য বিভাগে মেহেদী হাসান হিমেল,রমজান মাহমুদ,ডিজিটাল বিভাগে ২৮ দিনে ২ কোটি ভিউ হওয়ায় সাইদ হাসান আফরান, মাল্টিমিডিয়া বিভাগে মোহাম্মদ ছিবগাতুল্লাহ,রাসেল সরকার,আসিফ বাধন ও সারোয়ার শরিফ সোহান,ফিচারে আল আমিন,অনিক শেখ, মোরসালিন রহমান,শেখ রাসেল ফখরুদ্দিন,আসলাম শেখ ও মোহাম্মদ ইয়ামিন,অনলাইনে সক্রিয়তে মো:শফিক ভূঞা, ফটোকার্ড এ ফরহাদ হোসেন জনি ও মিলন হাওলাদার,কৃষি বিষয়ে সিজান খান,ভয়েস আর্টিস্ট এ পিংকি রহমান,বিশেষ অবদানের জন্য খায়রুল ইসলাম হৃদয়,মিজানুর রহমান খান, আমিনুল ইসলাম মামুন,আসাদুজ্জামান,রাজু আহমেদ,রায়হান বাউল প্রমুখ।