1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় শিকার করা ৪ মণ পরিযায়ী পাখি উদ্ধার,অর্থদণ্ডেথ মুখে পড়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ছয়জন | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ঋতুভিত্তিক সাহিত্য বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় কাটখইর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শ্রীনগরে সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশের চারটি মেহগনি গাছ কাটার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত-৩, আহত-১৬ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ককটেল-গুলি নিয়ে সংঘর্ষ: মিল্টন-শ্যুটার মুন্নাসহ গ্রেপ্তার-৩ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামী যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনদুর্ভোগ লাঘব ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় মো: এম হায়দার আলী মুন্সীগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র,গুলি ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় শিকার করা ৪ মণ পরিযায়ী পাখি উদ্ধার,অর্থদণ্ডেথ মুখে পড়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ছয়জন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৭৫ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় চার মণ পরিযায়ী পাখি শিকার করে বড় ধরনের অর্থদণ্ডের মুখে পড়েছেন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাসহ ছয়জন।বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করে অবরুদ্ধ করে রাখলে প্রশাসনের কর্মকর্তারা তাদের উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযুক্তদের সাজা দেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।দণ্ডপ্রাপ্তরা হলেন,লেফটেন্যান্ট কর্নেল (অব.)আ স ম হাদিউল ইসলাম ভূঁইয়া(৮১),আবরার উদ্দিন আহমেদ(৭০),হাজী ওসমান আলী (৭৭),মাজহারুল হক কোরেশি (৭০),আব্দুল্লাহ নূর (৭২) ও আরিক আহমেদ (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়,সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকারে করে ছয়জন লোক ঢাকা থেকে গজারিয়া উপজেলায় আসেন।তাদের হাতে শটগান ও এয়ারগান ছিল।

তারা ট্রলারে গজারিয়ার বিভিন্ন চরাঞ্চল ও মেঘনা নদী তীরবর্তী এলাকায় পাখি শিকার করতে গিয়েছিলেন।সন্ধ্যায় যখন তারা ফিরে আসেন তখন স্থানীয়রা দেখতে পায় তারা প্রায় ৪ মণ পাখি শিকার করেছেন।এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী।সাতটি বস্তা ভর্তি করে সেই পাখি ঢাকায় নিয়ে যাওয়ার পথে মাথাভাঙ্গা গ্রামের ঈদগাহ এলাকায় তাদের গতিরোধ করে আটকে রাখে বিক্ষুব্ধ স্থানীয়রা।পরে খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে অপরাধ স্বীকার করায় ও বয়স বিবেচনায় তাদের মধ্যে একজনকে এক লাখ টাকা এবং বাকি পাঁচজনকে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।এ সময় অভিযুক্তদের কাছে থাকা পাখি শিকারের কাজে ব্যবহৃত তিনটি শটগান, একটি এয়ারগান ও ৬৩ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়।

অভিযুক্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.)হাদিউল ইসলাম ভূঁইয়া জানান,তার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। শুধু শখের বশে পাখিগুলো শিকার করেছেন।এর আগেও পাখি শিকার করতে একাধিকার গজারিয়া উপজেলায় এসেছিলেন তিনি।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো:মাহমুদুল হাসান বলেন,একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ কয়েকজন বয়স্ক লোক থাকায় তাদের শারীরিক অবস্থা বিবেচনায় কারাদণ্ড প্রদান না করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost