
ফেনী প্রতিনিধিঃ
সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরসাহাভিখারী গ্রামের মোরক ব্যাপারী বাড়ীর সৌদী প্রবাসী মোহাম্মদ সোহেলের একমাত্র কন্যা কারামতিয়া মহিলা মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী সারাবান তাহুরা ছামিমতার (১৩) সন্ধান চেয়ে থানায় অভিযোগ করার পর সারাবান তাহুরা ছামিমতা ও জাহেদ হোসেন জয়ের যৌথ ভিডিও বার্তা অনলাইন ছড়িয়ে পড়ে৷ সেখানে ছামিমতা স্বেচ্ছায় জয়ের সাথে গিয়ে বিয়ের কথা বললেও মূলত ভিডিও দেখে ছামিমতার পরিবার তাকে চাপে রেখে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগ করে। এছাড়াও বিয়ে করার দাবি করলেও বিয়ের কোনো ডকুমেন্টস প্রকাশ না করায় স্থানীয়রা ধারণা করছে মূলত মামলার ভয়ে এবং নিজেকে বাঁচাতে বখাটে জয় এমন করতে পারে। এলাকার সমাজসেবীরা অভিযোগ করে এবপূর্বেও রিয়া নামের এক বিবাহিত মেয়েকে নিয়ে তার সংসার ভেঙে কেটে পড়ে জয়। পাশাপাশি মেয়ের বয়স ১২ বছর চলমান থাকায় তাকে অবুঝ শিশু আখ্যা দিয়ে বিভিন্নভাবে ছামিমতাকে নির্যাতন করছে বলেও অভিযোগ করে তার মাতা লুৎফুর নাহার পলি।
সারাবান তাহুরা ছামিমতার মাতা লুৎফর নাহার পলি জানান, আমার মেয়ে ছামিমতাকে বখাটে ছেলে জাহেদ হোসেন জয় অপহরণ করেছে। এতে তার পরিবারও জড়িত। এর পূর্বেও বখাটে জয় রিয়া নামের এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে যায়। আমার মেয়ে এখনো অবুঝ তাই বিভিন্ন কৌশল অবলম্বন করে চাপে রেখে এরকম জঘন্য কাজ করতে পারে। ছামিমতার জন্ম নিবন্ধন অনুয়ায়ী তার বয়স (১১/৫/২০১৩) ১২বছর চলতেছে। তার সন্ধান না পেয়ে আমরা পরিবার সহ আত্মীয়স্বজনরা কঠিন সময় পার করছি। আমরা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট অনুরোধ করবো যাতে দ্রুত সময়ে আমার একামাত্র সন্তানকে আমাদের কাছে ফিরে পেতে পারি সেই সহযোগিতা করতে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে দ্রুত মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্ধারের জন্য কাজ চলছে বলে জানান।
উল্লেখ্য, প্রতিদিনের মত গত ৫ এপ্রিল রবিবার সকালে সে মাদ্রাসায় যায়। সেখানে একই এলাকার জাহেদ হোসেন জয় নামের এক ছেলেকে ছামিমতার সাথে তর্কাতর্কি করতে দেখে। সেখান থেকে উঠিয়ে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। এটি দেখার পর মাদ্রাসার এক শিক্ষক ছামিমতার মাতা লুৎফর নাহার পলিকে কল দেয়। কল পাওয়ার সাথে সাথে মাদ্রাসায় গিয়ে দেখে ছামিমতা তখন মাদ্রাসায় নেয়।এরপর বিভিন্ন আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করে কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে জয়দের পরিবারের সাথে যোগাযোগ করে জানাযায় সে মূলত ছামিমতাকে জোরপূর্বক অপহরণ করে তুলে দিয়ে যায়।
এঘটনায় সোনাগাজী মডেল থানায় জয় সহ তার সহযোগীদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করে ছামিমতার পরিবার।