
মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
ভালুকায় শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ রাংচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ৩ নং ভরাডোবা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মুন্টু সরকারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার।
খেলায় কলসিন্দুর মহিলা একাডেমি ধোবাউরা ও গোয়ারি ওমেন্স ফুটবল একাডেমি ভালুকা ফুটবল দল অংশ গ্রহন করেন। খেলায় কলসিন্দুর মহিলা একাডেমি ধোবাউরা ২ গোলে বিজয়ী হন।
খেলার পুরো সময় দু দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
খেলায় উদ্বোধক ছিলেন ভালুকা ফিস ফিড এর এমডি সাইদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সদস্য ও ৫ নং বিরুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সদস্য মফিজুল ইসলাম দুলু, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাজাহান মন্ডল, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ভালুকা পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইকরামুল হাসান (কায়েস), ভালুকা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ভরাডোবা ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক নাজমুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত হোসেন মানিক, বিএনপি নেতা তাইজউদ্দিন মন্ডল, যুবনেতা আলমগীর মন্ডল, আরাফাত মন্ডল, ৫ নং বিরুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক নাজমুল হক সাকু প্রমুখ। এছাড়াও স্থানীয় বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।