1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ১০ টাকায় বিক্রি হলো ৮ প্রকারের ইফতারি পণ্য | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী সাংবাদিক-পুলিশ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত,সাংবাদিক একাদশের জয়লাভ  মুন্সীগঞ্জের সিরাজদিখানে চার ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘুর গরু চুরি করলো আওয়ামী লীগ নেতার ছেলে মুন্সীগঞ্জেথ সিরাজদিখানে যানঙ্কট নিরসন অবৈধ দোকান পাট উচ্ছেদের মাধ্যমে পাড়ী পার্কিংয়ের জন্য বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব- ২০২৬, বিজয়ী গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ  মুন্সীগঞ্জের গজারিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী এ্যানি মুন্সীগঞ্জে দখল-দূষণে বিলীনের পথে নয়নের খাল মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি,এটি কোনো ব্যক্তি বা দলের নয়-মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী ইশরাক বগুড়ায় ছিনতাই হওয়া হারাগাছ থানার অর্ন্তগত বানুপাড়া এলাকায় ৪ অটোরিক্সা উদ্ধার আটক- ৭ মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুট্টা খেতে কিশোরকে বলাৎকারের অভিযোগে আটক একজন 

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ১০ টাকায় বিক্রি হলো ৮ প্রকারের ইফতারি পণ্য

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৫১ বার
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ১০ টাকায় বিক্রি হলো ৮ প্রকারের ইফতারি পণ্য

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মাত্র ১০ টাকায় বিক্রি হয়েছে ৮ প্রকারের ইফতারি পণ্য।মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলা কামারখাড়া মাঠে বসে নিম্নআয়ের মানুষের জন্য এমন ব্যতিক্রমী বাজার।

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে শনিবার(১৬ মার্চ) সকালে এমনই হাটের দেখা মিলে।
সরজমিনে দেখা যায়,কামারখাড়া মাঠে একে একে ৪টি স্টল সাজিয়ে বসানো হয়েছে।প্রতিটি স্টলে সাজানো রয়েছে ইফতারের বিভিন্ন খাদ্য সামগ্রী।কোনটিতে তেল, কোনটিতে ডাল,পেঁয়াজ,আবার কোনটিতে মুড়ি,চিনি,বুট,খেজুর, চিরাতো রয়েছেই।লাইন ধরে একে একে এ বাজারে আসছেন নিম্নআয়ের মানুষ।উপস্থিত সেচ্ছাসেবীদের হাতে ১০ টাকা দিলেই দেওয়া হচ্ছে একটি ব্যাগ। প্রতিটি পণ্য এক কেজি করে নিতে পারছেন সবাই।

স্বল্প আয়ের মানুষদের জন্য এমন বাজারের আয়োজন করে ‘বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন’।৩০০ নারী-পুরুষের মধ্যে ইফতার পণ্যগুলো তুলে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি।

ইফতার পণ্য কিনতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,সকাল সাড়ে সাতটার দিকে তারা এসে লাইনে দাঁড়ান। ১০ টাকায় কেনেন এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিড়া,এক কেজি চিনি, এক কেজি বুট,এক কেজি ডাল, এক কেজি মুড়ি,এক কেজি পেঁয়াজ ও আধা কেজি খেজুর।

ইফতার পণ্য কিনতে পেরে আনন্দিত কামারখাড়া গ্রামের রহিমা খাতুন বলেন,তেল,পিঁয়াজ,চিনি,মুড়িসহ কতকিছু পাইলাম ১০ টাকায়।বাজারে কিনতে গেলে কি এ টাকায় এসব পাইতাম? আল্লাহ অগো (আয়োজক)ভালো রাখুক।

একই গ্রামের সালমা আক্তার বলেন, বাজারে জিনিসপত্রের অনেক দাম। রোজা আসামাত্র সেই দাম আরও বাড়ছে।১০ টাকায় আট পদের ইফতার কিনতে পেরে ভালো লাগছে।

সামছু মিয়া নামের একজন বলেন, ১০ টাকায় যেসব জিনিসপত্র কিনতে পেরেছি,তা বাজারে কিনতে গেলে দাম পড়বে হাজার টাকা।যারা কম টাকায় ইফতার পণ্য দিল,তাদের দোয়া করি।

আয়োজক সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা বলেন, ‘আল্লাহ যতদিন সামর্থ্য দেবে, ততদিন এ আয়োজন করে যাব। এ বছর রোজায় ১০ টাকায় ৩০০ নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দিতে পেরেছি।আগামীতে আরও বড় আয়োজন করার চেষ্টা থাকবে।এমন আয়োজন এ বছর নিয়ে তৃতীয় বছরের মতো ১০ টাকার ইফতার সামগ্রী বিক্রির আয়োজন করা হলো।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৪
  • ৫:২০

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost