1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মাত্র এক হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন হলো | বাংলা মাটির নিউজ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া:জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে কার্যকর প্রদর্শনী মুন্সীগঞ্জের শ্রীনগরে ডিবির অভিযানে ২০৪ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীর দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান ১৩০ কেজি জাটকা জব্দ Betonred Casino De ️ Bonus 450 Und 250 Freispiele মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘরে ঢুকে গুলি ১০ জন গুলিবৃদ্ধ বাংলাদেশ কৃষি ব্যাংকে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে বদর দিবস পালিত সিরাজগঞ্জের সলঙ্গাতে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউএনও’র বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন

মাত্র এক হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন হলো

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৯৪ বার
মাত্র এক হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন হলো
মাত্র এক হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন হলো

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ পাবনার দাপুনিয়া এলাকার আলোচিত আজাদ (২২) হত্যার সাথে জড়িত প্রধান অভিযুক্ত আব্দুস সামাদ ওরফে সম্রাটকে (২৮) আটকের পর এমন তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ সম্রাটকে আটকের পর তার দেয়া তথ্যে উদ্ধার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, নিহত আজাদের মোবাইল ফোন, মোটরসাইকেল ও রক্তমাখা জ্যাকেট।

নিহত আজাদ মন্ডল পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল হাকিম মন্ডলের ছেলে। পেশায় সে রাজমিস্ত্রির কাজ করতো। আর আটক সম্রাট একই ইউনিয়নের ছয়ঘরিয়া মির্জাপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।

গত সোমবার (১১ মার্চ) রাত ৮টার দিকে আজাদ বাড়ি থেকে তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল নিয়ে বেড়ানোর কথা বলে বের হয়ে আর বাড়ি ফিরে না গেলে, দুইদিন পর বুধবার বিকেলে দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকার একটি লিচু বাগান থেকে আজাদের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এরপর রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় আজাদের বাবা আব্দুল হাকিম মন্ডল বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সম্রাটকে আটক করে। জিজ্ঞাসাবাদে সম্রাট জানান, আজাদ তার ঘনিষ্ঠ বন্ধু এবং এক সাথে রাজমিস্ত্রির কাজ করতো। প্রায় একমাস আগে সে আজাদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বেড়াতে গেলে মোটরসাইকেলটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। দুই হাজার টাকা খরচ করে আজাদ ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল মেরামত করে। এক হাজার টাকা পরিশোধ করার পর আরও এক হাজার টাকার জন্য আজাদ তাকে চাপ দিতে থাকে। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে মনমালিন্যের সৃষ্টি হয়। তারপর থেকে সে আজাদকে হত্যার সুযোগ খুঁজতে থাকে।

পরে সোমবার রাতে আজাদকে কৌশলে এলাকার একটি লিচু বাগান নিয়ে গিয়ে কথা-বার্তার একপর্যায়ে ধারালো চাকু দিয়ে আজাদের গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬

আর্কাইভ

মার্চ ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ফেব্রু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost