1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বিসিএসে সফল জয়পুরহাটের দম্পতির ক্যাডার হওয়ার গল্প | বাংলা মাটির নিউজ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেরোইন ও হেরোইন বিক্রির টাকা সহ ৪ জন গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফায়ার সার্ভিসের কাজে বাধা দানের মামলার ১ জন আসামী গ্রেফতার Meilleur Casino en Ligne Français Février 2026 Avis Fiables মুন্সীগঞ্জে মহান স্বাধীনতা দিবসে প্রাণবন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মুন্সীগঞ্জের গজারিয়ায় শিকার করা ৪ মণ পরিযায়ী পাখি উদ্ধার,অর্থদণ্ডেথ মুখে পড়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ছয়জন মুন্সীগঞ্জ জেলা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের লড়াকু সৈনিক “জীবন” এর কিছু কথা পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মুন্সীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বিসিএসে সফল জয়পুরহাটের দম্পতির ক্যাডার হওয়ার গল্প

  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৮৪ বার
বিসিএসে সফল জয়পুরহাটের দম্পতির ক্যাডার হওয়ার গল্প

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ মো. মাসুদ রানা পড়াশোনা করেছেন বুয়েটে আর তহুরা আখতার পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। তাঁরা উভয়ে ক্যাডার হয়েছেন ৪০তম বিসিএসে। একসঙ্গেই ছিল তাঁদের প্রস্তুতি যাত্রা। সফল এই দম্পতির বিসিএস প্রস্তুতি ও স্বপ্নজয়ের গল্প শুনেছেন আব্দুন নুর নাহিদ।

বুয়েটে পড়াশোনার সময় চিন্তা-ভাবনা ছিল দেশের বাইরে যাব—এগোচ্ছিলাম ঠিক সেভাবেই। পরে ২০১৮ সালের শেষের দিকে লক্ষ্য স্থির করলাম বিসিএস দেব। একদম শূন্য থেকেই আমরা ৪০তম বিসিএস প্রস্তুতি নেওয়া শুরু করি। এরপর আমি বুয়েটের হলে, সে তখন ঢাবির সুফিয়া কামাল হলে।

নীলক্ষেতে বই কিনতে যাওয়া, ডিএমসি, ঢাবি কার্জনে একসঙ্গে ঘুরে বেড়ানো, ডিএমসির মোড়ের কোচিং, বুয়েটের লাইব্রেরি বা ঢাবির লাইব্রেরিতে চুরি করে ঢোকা—এমন অনেক স্মৃতি জমা আছে। ৪০তম বিসিএস প্রিলি শেষে রিটেন পরীক্ষা দিয়েই আমরা পারিবারিকভাবে বিয়ে করি। বিসিএসের আগে প্রথম শ্রেণির সব চাকরিতেই আবেদন করেছিলাম, তা প্রায় শখানেক হবে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্সি ফার্ম, নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর, ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন, বুয়েটের গবেষণা সহকারী, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংকে ডাক পাই।

আমার স্ত্রী বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার, ওটাই তার প্রথম চাকরি। স্নাতক শেষে ২০১৭-তেই আমি চাকরিতে জয়েন করি, পাশাপাশি বুয়েটেই মাস্টার্সে ভর্তি হই, যেন হলে থাকতে পারি। সেও মাস্টার্সে ভর্তি হয়। প্রায় এক বছর চাকরির পর যখন সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে দেশেই থেকে যাব, তখনই বিসিএস দেওয়ার চিন্তা, ধুম করে ডিসেম্বর ২০১৮-তে চাকরি ছেড়ে দিয়ে টিউশনি করতাম আর বিসিএসের পড়াশোনা করতাম।

সেও টিউশনি করত। দুজন টিউশনি শেষ করে বিসিএসের কোচিং এবং বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষাগুলোতে অংশ নিয়েছি। দুজনেই ছিলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। টিউশনি করার কারণে চাকরির প্রস্তুতির ক্ষেত্রে এটি আমাদের এগিয়ে রেখেছে। চাকরি ছেড়ে দিয়ে এক বছর পড়াশোনা করার সিদ্ধান্তটিই যথোপযুক্ত ছিল।

বিসিএসের প্রস্তুতি আমরা একসঙ্গেই নিয়েছিলাম। বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিসহ সব বিষয় সমানভাবে গুরুত্ব দিয়ে পড়েছি। মজার বিষয় হচ্ছে, আমরা দুজন একই সেন্টারে প্রিলি দিয়েছি, রিটেনও দিয়েছি পাশাপাশি রুমে, আমরা ভাইভাও দিয়েছি একই বোর্ডে, কিছু প্রশ্নও উভয়ের কমন ছিল। ৪০তম বিসিএসে ছিল আমার প্রথম ভাইভা, বোর্ডে প্রথম প্রশ্ন ছিল ইঞ্জিনিয়ার হয়ে কেন প্রশাসনে আসতে চাও? বোর্ডে প্রায় ১৭ মিনিট ছিলাম। কঠিন এই প্রশ্নের উত্তরে আমাকে অনেক কথা বুঝিয়ে বলতে হয়েছে। ৪০তম বিসিএসে আমি প্রশাসনে আর আমার স্ত্রী পুলিশ ক্যাডারে যোগ দেয়। পরবর্তী সময়ে আমার স্ত্রী ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেলেও যোগ দেয়নি। করোনাকালে আমার পরিবার মেডিক্যালে। এই কঠিন সময়ে ৪১তম বিসিএসে তেমন কোনো পড়াশোনা না করেই দুজন প্রিলি ও রিটেন দিলাম। পরে ফলাফলে দেখি দুজনই পাস করেছি। এরপর ৪১তম বিসিএসে ভাইভা দিয়ে তার প্রশাসন ক্যাডারে হয়ে গেল। পিএটিসিতে ট্রেনিং অবস্থায় আমারও ভাইভার ডাক এলো। ভাবলাম যাব যাব, শেষ পর্যন্ত আর যাওয়া হলো না।

একনজরে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পানিসম্পদ প্রকৌশল বিভাগ থেকে মো. মাসুদ রানা স্নাতক সম্পন্ন করেছেন। ৪০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে কক্সবাজার জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তহুরা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাৎস্যবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি এখন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণে আছেন। তাঁদের পরিচয় ছোটবেলা থেকেই আর বিয়ে ২০২১ সালে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৫
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৪
  • ৭:২৮
  • ৫:৫৮

আর্কাইভ

মার্চ ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ফেব্রু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost