
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়,মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো:মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক-এর নেতৃত্বে একটি দল আদারিয়াতলা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মো:সুমন (২৩)-কে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকার বাসিন্দা।পুলিশের দাবি,গোপন সংবাদের ভিত্তিতে আদারিয়াতলা এলাকায় জনৈক হিরণের বাড়ির সামনের পায়ে চলা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে,জেলায় মাদক,চুরি,ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।