1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বৃদ্ধের,আহত- ১ | বাংলা মাটির নিউজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা,গুরুতর আহত ৩ জনকে ঢাকায় প্রেরণ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত্যার বিচার ও মতি স্যারের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বৃদ্ধের,আহত- ১ মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ইমাম গ্রেফতার উলিপুরে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীয়ার রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাইফুল ইসলাম বাদল মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ নারী যুব সংগঠক নির্বাচিত হলেন ফারজানা আক্তার মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে জাতীয় যুব দিবসে যুব ঋণের চেক বিতরণ উলিপুরে নদী খননের নদীর হেললার মাটি কেটে নদী ভরাটের চেষ্টা,পানি নিস্কাশনের পথ বন্ধের আশঙ্কা। নদীর নিরাপত্তা নিশ্চিত করতে ইউএনওর হস্তক্ষেপ কামনা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বৃদ্ধের,আহত- ১

  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫৪ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইটবাহী পিকআপ ভ্যানের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো: কাইয়ুম দেওয়ান (১০০)। এ ঘটনায় আহত হামেম বেপারী (৭৫), একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকালে ফজরের নামাজ আদায়ের পর কয়েকজন বৃদ্ধ মসজিদের সামনে একটি দোকানে বসে গল্প করছিলেন।এ সময় সিরাজদিখান থেকে আসা ইটবাহী নাম্বার বিহীন একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে তাঁদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নেকবর সরকার নিহত হন। আহত কাইয়ুম দেওয়ান ও হামেম বেপারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়। পরে হামেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

আহত হামেম বেপারী জানান,ফজরের নামাজ শেষে তাঁরা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। পরে একটি দোকানে বসে গল্প করার সময় হঠাৎ একটি পিকআপ ভ্যান তাঁদের ওপর উঠে যায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান এবং তাঁরা দুজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান,দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁদের দাবি, গাড়িটিতে গাঁজা ও গাঁজা সেবনের কিছু সরঞ্জাম পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং গাড়িতে মাদক বা মাদক সেবনের সরঞ্জাম থাকার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৯
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost