1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নিখোঁজের ৩ দিন পর গাইবান্ধায় যুবকের মরদেহ উদ্ধার | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

নিখোঁজের ৩ দিন পর গাইবান্ধায় যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২১১ বার
নিখোঁজের ৩ দিন পর গাইবান্ধায় যুবকের মরদেহ উদ্ধার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধায় নিখোঁজের তিন দিন পর পরিত্যাক্ত এক বাড়ির সেপটিক ট্যাংক থেকে শরিফুল ইসলাম পাভেল (৩৮) নামের এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত ৯ মার্চ নিখোঁজ হয় পাভেল। এরপর পরিবারের লোকজন খুঁজতে থাকেন তাকে।

(১২ মার্চ)মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ উপজেলার বল্লমঝাড় ইউপির রঘুনাথপুর এলাকার সিরাজুল ইসলামের পরিত্যাক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে পাভেলের মরদেহ উদ্ধার করেন।

শরিফুল ইসলাম পাভেল বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় একটি জিডি করা হয়।

এ বিষয়ে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, প্রায় ৬ মাস আগে রঘুনাথপুর এলাকার শাহিনের মেয়ে শিলাকে রায়হান গোপনে রেজিস্ট্রি বিয়ে করেন।
এঘটনাকে কেন্দ্র করে পাভেলের সাথে তাদের বিরোধ চলে আসছিলো। এর পর গত ৯ তারিখে নিখোঁজ হয় পাভেল।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, নিখোঁজের তিনদিন পর পরিত্যাক্ত এক বাড়ির সেপটিক ট্যাংক থেকে পাভেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৭
  • ১২:১২
  • ৪:২৬
  • ৬:১০
  • ৭:২৩
  • ৬:১০

আর্কাইভ

মার্চ ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ফেব্রু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost