1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
৬শ’৮০ টাকায় গরুর মাংস | বাংলা মাটির নিউজ
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী পুলিশ–সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা স্ত্রী ও শালক গ্রেফতার ফুলছড়ির এরেন্ডাবাড়ী ইউপি সদস্য শাহ জামাল মেম্বার গ্রেফতার  সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার উলিপুর উপজেলার নুতন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ রংপুরে পথ হারিয়ে দিশেহারা বাকপ্রতিবন্ধী নারী পাঁচ দিনেও খোঁজ মিলেনি পরিবারের মুন্সীগঞ্জের সিরাজদিখান পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মুন্সীগঞ্জে চুরি মামলার তিন আসামী গ্রেফতার,বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার

৬শ’৮০ টাকায় গরুর মাংস

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২০৯ বার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ রংপুরে শাক-সবজিসহ নিত্যপণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। চলতি রমজানে বেড়েছে দুধ, ডিমসহ মাংসের দামও। বাজার ভেদে গরুর মাংসের দাম বেড়ে হয়েছে ৭শ’২০ টাকা থেকে সাড়ে ৭’শ টাকা কেজি। এতে করে মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তদের শখ করেও সেহরিতে গরুর মাংস খাওয়া কষ্টকর হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মাসব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি করেছে রংপুর জেলা যুবলীগ।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে নগরীর নজরুল চত্বর এলাকায় ৬শ’ ৮০ টাকা মূল্যে দুই শতাধিক মানুষের মাঝে ১শ’ ৪০ কেজি মাংস বিক্রি করা হয়। এসময় মুলাটোল, গণেশপুর, কামারপাড়া, বাবুখাঁসহ আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা অস্বচ্ছল-দিন খেটে খাওয়া পরিবারের সদস্যরা লাইন ধরে ন্যায্য দামে গরুর মাংস কিনে নিয়ে যান। বেলা ২টার মধ্যেই শেষ হয়ে যায় মাংস। যুবলীগের এমন কার্যক্রম আগামীতে অব্যহত রাখার দাবি জানিয়েছেন উপকারভোগীরা।
রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, রমজান উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মাসব্যাপী মানবিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শহরের বিভিন্ন স্থানে ইফতার ও সেহরির খাবার বিতরণ করেছি।
রনি বলেন, দাম বৃদ্ধির জন্য যারা রোজায় মাংস খেতে পারেনি তারা আজ ন্যায্য মূল্যে গরুর মাংস কিনে নিয়ে গেছে। রংপুর জেলা যুবলীগের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে
গরুর মাংস বিক্রি কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস, সহ-সভাপতি নওশাদ আলম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য, আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন যুবলীগ নেতা আদনান হোসেন, আবু হোসেন, নাহিদ হাসান সাদ্দাম, মাহমুদুর রহমান অভিসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost