1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মধুপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত,পরিচয় মেলেনি নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৯ জন গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার দুই শিশু কন্যাকে রেখে মা উধাও নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন দিবানিশি ছুটে চলা,মানবসেবাই যার প্রধান কাজ-সে এম হায়দার আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২৬১ বার
মধুপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
মধুপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নাজিবুল বাশার মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এ শ্লোগানে মধুপুরে দুই দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা চত্বরে ২৯ জানুয়ারি সোমবার এ অনুষ্ঠান শুরু হয়ে চলে ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেল পর্যন্ত। মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলা বিভিন্ন স্কুল-কলেজের ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে। এ সময় স্টলে স্টলে দেখা মেলে বিজ্ঞানের আবিষ্কারের জয়জয়কার। উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু , অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। বিকেলে বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহণকারীদের মূল্যায়নের পর তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এতে অলিম্পিয়ার্ডে জুনিয়র ও সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে যথাক্রমে শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় ও মধুপুর সরকারি কলেজ, তৃতীয় স্থান অর্জন করে আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও শোলাকুড়ী কলেজ। বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে ধলপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়, তৃতীয় আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে মধুপুর সরকারি কলেজ ও দ্বিতীয় স্থান অধিকার করে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জনকার মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় ও আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost