1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মাগুরার শ্রীপুরে দেবরের উসকানিমূলক কথার প্রতিবাদ করায় ভাবিকে বেধড়ক মারধরের অভিযোগ | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল

মাগুরার শ্রীপুরে দেবরের উসকানিমূলক কথার প্রতিবাদ করায় ভাবিকে বেধড়ক মারধরের অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭১ বার
মাগুরার শ্রীপুরে দেবরের উসকানিমূলক কথার প্রতিবাদ করায় ভাবিকে বেধড়ক মারধরের অভিযোগ

বিশেষ প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে দেবরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় দেবর আখেরুজ্জানের বিরুদ্ধে ভাবি নাজমা বেগম (২৮) কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ সময় সাবলের আঘাতে তার হাতের আঙুল কাটার পাশাপাশি হাত ও মাজার হাড় ভেঙে যায়।

গত (৯ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে উপজেলার মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূ কয়েকদিন ধরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় কাতরাচ্ছে। সে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের প্রবাসী রইচ উদ্দিন মৃধার স্ত্রী।

আহত নাজমা বেগম জানান, আমার স্বামী মালয়েশিয়া প্রবাসী হওয়ায় অনেক দিন ধরেই আমার ছোট দেবর সেনা সদস্য আখেরুজ্জামান আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করে আসছে। আমি প্রতিবাদ করায় বিভিন্ন সময় আমার স্বামী ও আমার পরিবারের উপর বিভিন্ন সময় উসকানিমূলক কথা বলে। আমার এবং আমার স্বামীকেও এর আগে বেশ কয়েকবার মারধর করেছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

আহত নাজমা বেগমের মেয়ে বৃষ্টি জানান, দাদার সাথে আব্বু ভিডিও কলে কথা বলতে চাইলে দাদার কাছে আমি ফোন ধরিয়ে দেওয়ার সময় অতর্কিত ভাবে আমার কাকু আখেরুজ্জামান আমার আম্মুর উপর মারধর শুরু করে। আমার হাতের থেকে ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। আমাকেও মারধর করে ফেলে দেয় মাটিতে। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সেনা সদস্য আখেরুজ্জামান কোন বক্তব্য দিতে রাজি হয়নি। তবে সেনা সদস্যের পিতা তৈয়ব মৃধা কথা-কাটাকাটির বিষয় জানলেও মারধরের ঘটনা জানেন না বলে জানান।

এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী নাজমা বেগম। এ বিষয়ে শ্রীপুর থানা ওসি তদন্ত গৌতম কুমার জানান, এ বিষয়ে ওই ভুক্তভোগী কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost