1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা

  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার

পঞ্চগড় প্রতিনিধি:

বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁ থেকে এবার পঞ্চগড়ের দেবীগঞ্জে সবুজায়নের উদ্যোগ নিয়েছেন বৃক্ষপ্রেমী ও সমাজসেবক মাহমুদুন নবী বেলাল, যিনি ‘তাল বেলাল’ নামে পরিচিত। তাঁর উদ্যোগে এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সহায়তায় দেবীগঞ্জের সামাজিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’-কে ২ হাজার ২০০টি তালবীজ ও কয়েক শত শোভাবর্ধনকারী ফুলের চারা উপহার দেওয়া হয়েছে।

সম্প্রতি এসব তালবীজ ও চারা সংগঠনটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পরিবেশবান্ধব এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংগঠনটির সদস্যরা জানান, পামুলী সরকারপাড়া থেকে ডাংগীরহাট পর্যন্ত সড়কের দুই পাশে এসব তালবীজ ও ফুলের চারা রোপণ করা হবে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে টানা সাত দিন চলবে বৃক্ষরোপণ কর্মসূচি। স্থানীয় প্রশাসন ও সুধীজনদের উপস্থিতিতে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করারও পরিকল্পনা রয়েছে।

মাহমুদুন নবী বেলাল দীর্ঘদিন ধরে নওগাঁসহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের প্রায় ৭৫ কিলোমিটার সড়কের দুই পাশে তালগাছসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন তিনি।

এ ছাড়া নওগাঁ শহরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চত্বর ও সড়কের ডিভাইডারে শোভাবর্ধনকারী ‘চার কালার চেরি’ ফুলের গাছ রোপণ করেও আলোচনায় আসেন তিনি।

এবার নওগাঁর সেই বৃক্ষরোপণ উদ্যোগের পরিধি পঞ্চগড়ের দেবীগঞ্জ পর্যন্ত বিস্তৃত হওয়ায় স্থানীয় তরুণদের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি হয়েছে।

তালবীজ ও চারা গ্রহণের সময় উপস্থিত ছিলেন নওগাঁ আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও ব্যবসায়ী আজমল হোসেন বাদশা, সমাজসেবক ফিরোজ হোসেন এবং হিলফুল ফুজুল যুব সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান নূর, আবু হাসান, মনিরুজ্জামান মানিকসহ অন্যরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষায় এই উদ্যোগ বাস্তবায়নে তারা নিয়মিতভাবে চারাগুলোর পরিচর্যা করবেন। তাঁদের আশা, এ কর্মসূচির মাধ্যমে দেবীগঞ্জের সড়কের দুই পাশে সবুজায়ন বাড়বে এবং স্থানীয় তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা আরও জোরদার হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost