1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁয় চাঁদা দাবির অজুহাতে থানায় মিথ্যে অভিযোগ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

নওগাঁয় চাঁদা দাবির অজুহাতে থানায় মিথ্যে অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার

পত্নীতলা উপজেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁর পত্নীতলায় ৭০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় করা মামলাকে উদ্দেশ্যমূলক দাবি করা হয়। এছাড়া বিএনপিকে জড়ানোর বিষয়টি ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়।

পৌর বিএনপির আয়োজনে সোমবার ২০ অক্টোবর দুপুরের দিকে পৌর শহরের সরদার পাড়া দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চাঁদা দাবির অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করা হয়।

এর আগে গত শনিবার ১৮ অক্টোবর আব্দুল্লাহ আল মাসুম (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৭০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাসলিমা জান্নাত নামে এক নারী থানায় মামলা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান।

এসময় উপস্থিত পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, থানা বিএনপির সহ সভাপতি সামছুল আলম নবাব ও সাদেকুল বারী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এবং সাংগঠনিক সম্পাদক রমাজান আলী সরদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মিজান বলেন, পৌর বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে সেটার সাথে বিএনপির কোনো সম্পৃক্ত নেই। এটা তাদের পারিবারিক লেনদেন। আর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারিবারিক ইস্যুকে হাতিয়ার বানানো হচ্ছে।
বিএনপি ও সাবেক এমপিকে জড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের জানামতে ব্যক্তি আল মাসুম ওই নারীর কাছ থেকে টাকা পাবে। সেই পাওনা টাকা আদায়ের জন্য থানায় ও বণিক সমিতিতে লিখিত অভিযোগ করেন আল মাসুম। তারপরও আমরা চাই আপনারা সঠিক বিষয়টি তুলে ধরেন।

পরিশেষে আমরা আবারও বলতে চাই ব্যক্তি আল মাসুম ও তাসলিমা জান্নাতের পারিবারিক বিষয়ে বিএনপি কোনো ভাবেই দায় জড়িত নয়।

উল্লেখ, গত শনিবার ১৮ অক্টোবর দুপুরে নজিপুর বাসষ্ট্যান্ড মার্কেট মালিকের কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে আব্দুল্লাহ আল মাসুম (৩৫) নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাসলিমা জান্নাত নামে এক নারী ওই বিএনপি নেতা সহ দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ওঠা আব্দুল আল মাসুম নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি নজিপুর উপজেলার গেট সংলগ্ন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost