1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮৭০ জন কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮৭০ জন কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২০৪ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্ষুদ্র ও প্রান্তিক ৮৭০ জন কৃষকের মাঝে রবি মৌসুমে বিভিন্ন জাতের সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে স্বাধীনতা মঞ্চে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিতরণ কার্যক্রম আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো:আবু সাঈদ শুভ্র।উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.কে.এম আলমগীর,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন,উপসহকারী কৃষি কর্মকর্তা নিতাই মন্ডল, মমতাজ মহল,নারায়ন চন্দ্র সরকার ও মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ৮৭০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে।এর মধ্যে ৫৭০ জন কৃষককে মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি উৎপাদনের জন্য এবং ৩০০ জন কৃষককে বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য বীজ ও সার দেওয়া হয়। মাঠে চাষযোগ্য সবজির মধ্যে রয়েছে লাউ,বেগুন,মিষ্টি কুমড়া ও শসা।একজন কৃষক লাউ ২০০ গ্রাম,বেগুন ৪০ গ্রাম,মিষ্টি কুমড়া ৬০ গ্রাম বা শসা ৪০ গ্রাম বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।অন্যদিকে, বসতবাড়িতে চাষের জন্য দেওয়া হয়েছে বেগুন,পালং শাক, লাল শাক,মটরশুটি,লাউ,মূলা ও বাটিশাকের বীজ।উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র বলেন,সরকার কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করতে নিয়মিতভাবে প্রণোদনা দিচ্ছে।এতে কৃষকের আয় বাড়বে এবং কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন,কৃষি নির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার কৃষকদের পাশে আছে।প্রণোদনার এই সহায়তা কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost