1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের ১৫তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়। | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় ভেঙ্গে গেলো নারীর দুই পা নওগাঁয় পিপলস সিটির জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা’র ব্যুরো প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠু। রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের

গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের ১৫তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার

 

স্টাফ রিপোর্টার :
আদিলুর রহমান আদিল
গফরগাঁও, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল নেতা বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ অক্টোবর) এক স্মরণ সভার আয়োজন করা হয়।
নাজমুল হক ফাউন্ডেশনের আয়োজনে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় গফরগাঁওয়ের সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন স্থানে। সভার সভাপতিত্ব করেন নাজমুল হকের ছোট ছেলে নাদিমুল হক, আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড় ছেলে নাহিদুল হক ও মরহুমের জামাতা উজ্জ্বল মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ও গফরগাও উপজেলার সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব মুশফিকুর রহমান,পাগলা থানার বিএনপি’র সাবেক আহবায়ক ডাক্তার মুফাখখারুল ইসলাম রানা,পাগলা থানা সাবেক ১নং যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাচ্চু, পাগলা থানা সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আলফাত্তা খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে প্রধান অতিথি ডা. জাহিদ বলেন, “বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ছিলেন গফরগাঁও বিএনপির অন্যতম সংগঠক। তাঁর অবদান ও আদর্শ আজও আমাদের প্রেরণার উৎস। গফরগাঁও বিএনপির ভিত্তি রচনায় তাঁর ভূমিকা চিরস্মরণীয়।”

তিনি আরও বলেন, “নাজমুল হক ছিলেন ত্যাগী, সৎ ও আদর্শবান নেতা। তাঁর দেখানো পথে চলেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিতে হবে।”

স্মরণ সভায় বক্তারা নাজমুল হককে গফরগাঁওবাসীর অনুপ্রেরণার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, তাঁর সততা, সাহসিকতা ও সংগঠনের প্রতি নিষ্ঠা নতুন প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, শ্রদ্ধানত ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost