1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সিলেট ১ আসনে জামায়াত প্রার্থীর উদ্যোগে হাজারো মানুষের বিনামূল্যে চিকিৎসা | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

সিলেট ১ আসনে জামায়াত প্রার্থীর উদ্যোগে হাজারো মানুষের বিনামূল্যে চিকিৎসা

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার

বিশেষ প্রতিবেদক, সিলেট: 

এক ব্যতিক্রমী জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে সিলেট-১ আসনের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং সিলেটের ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। শনিবার জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এক বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি। এই ক্যাম্প থেকে প্রায় এক হাজারেরও বেশি দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।

চিকিৎসা ক্যাম্পটিতে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চর্মরোগের চিকিৎসা প্রদান করা হয়। আগত চিকিৎসক দল জানায়, ক্যাম্পে চর্মরোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এছাড়া, ক্যাম্পে মহিলাদের জন্য একটি বিশেষ পরিষেবা রাখা হয়— ঐতিহ্যবাহী পদ্ধতিতে নাকে ও কানে ফুটো (দাগার ব্যবস্থা) করা হয়, যা এই ধরনের স্বাস্থ্যসেবা ক্যাম্পগুলোতে সাধারণত দেখা যায় না এবং এটি প্রচুর মানুষের মনোযোগ আকর্ষণ করে।

সিলেট সদর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নাজির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাও হাবিবুর রহমান, প্রধান অথিতির বক্তব্যের তিনি তাঁর বক্তৃতায় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার উপর জোর দেন।

তিনি বলেন,রাজনীতি মানে শুধু ক্ষমতা দখল নয়, রাজনীতি হলো জনগণের সেবা করার সবচেয়ে বড় মাধ্যম। আমরা বিশ্বাস করি, জনগণের পাশে থাকা এবং তাদের সেবা করাই হলো প্রকৃত ইবাদত। আজকের এই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প তারই একটি সামান্য প্রচেষ্টা। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি কেবল চিকিৎসার ক্ষেত্রেই নয়, এই অঞ্চলের শিক্ষা, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবো। আমি নির্বাচিত হলে সিলেট-১ আসনকে একটি আদর্শ সেবামূলক জনপদ হিসেবে গড়ে তুলব, যেখানে ধনী-গরীব নির্বিশেষে সবাই উন্নত জীবনযাপন করতে পারবে।”

এই জনকল্যাণমূলক অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) কর্নেল ড. নুরুল ইসলাম চৌধুরী, এজিএম (হেড অব মার্কেটিং) মো. ওবায়দুল হক এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কনসালটেন্ট আব্দুর রউফ মুন্না। এছাড়া, জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুরও উপস্থিত ছিলেন।

হাফেজ ইউসুফ আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন আমিনুর রহমান, আলা উদ্দিন, আব্দুল লতিফ লালা, মাও জাকারিয়া আবুল হাসান খান, আনসার আহমদ, প্রমুখ দিনব্যাপী চিকিৎসা সেবার পর, পরিশেষে প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমানের দোয়ার মাধ্যমে উদ্বোধনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost