
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।সোমবার(২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি সুপার মার্কেট এলাকার জেলা বিএনপির কার্যালয় ঘুরে পুনরায় লঞ্চঘাট এলাকায় এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান,শহর যুবদলের আহ্বায়ক এনামুল হক,সদস্য সচিব রায়হান কবির,সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নূর হোসেন,সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন,লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার খান,শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জেমস,টংঙ্গীবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস,মিরকাদিম পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তানজুর এবং গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল রিমু প্রমুখ।