1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মানিকগঞ্জ শিবালয়ে বিএনপি নেতাদের দাপটে ফসলী জমির পাশে চলছে অবৈধ ড্রেজার | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

মানিকগঞ্জ শিবালয়ে বিএনপি নেতাদের দাপটে ফসলী জমির পাশে চলছে অবৈধ ড্রেজার

  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার

মাহাবুব আলম,মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নে কোঠাধারা ও পূর্ব ডাকিজোড়া চকে চলছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান কাজী ও সদস্য আব্দুল মান্নান এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আহসান হাবীব টিটনের নেতৃত্বে ফসলি জমির উপর দিয়ে অবৈধ ড্রেজার বাণিজ্য। অবৈধ ড্রেজার মেশিন চলার ফলে আশেপাশের ফসলি কৃষি জমি উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছে। কৃষি জমি যে কোনো সময় ভেঙ্গে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় এলাকার একাধিক কৃষক জানান এভাবে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু-মাটি উত্তোলন করলে আশেপাশে আমাদের কৃষি জমি বিলীন হয়ে যাবে,তাই এর থেকে আমরা প্রতিকার চাই। অবিলম্বে এই ডেজার মেশিন বন্ধ করা হোক।
সরজমিনে গিয়ে জানা যায়, এই অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বাণিজ্য করছেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান কাজী ও সদস্য আব্দুল মান্নান এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আহসান হাবিব টিটন

এ বিষয়ে জানতে তাদেরকে ফোন দিলে তারা জানান, প্রশাসনের অনুমতি ও ম্যানেজ করে চালাচ্ছি। দীর্ঘদিন ধরে ওই চকে দলীয় প্রভাব খাটিয়ে তারা অবৈধ ড্রেজার বাণিজ্য করে আসছে। তারা আরো জানান যে সকল সাংবাদিকরা আসেন সবাইকেই তারা ম্যানেজ করেন এবং এক পর্যায়ে বলেন দীর্ঘ ১৭ বছর আমরা ব্যবসা করিনি এখন আমরা করবো না তো কে করবে।

এ বিষয়ে শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন ও উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলীকে ফোন দিলে তারা বলেন,এ জাতীয় অবৈধ কাজ দলের কোন লোক করলে দল কোন দায়ভার নেবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বলেন, অবৈধ ডেজার বাণিজ্যের কোন অনুমতি হয় না, দ্রুত এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost