
মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে ১৯ অক্টোবর ২০২৫ থেকে ০২ নভেম্বর ২০২৫ পর্যন্ত ‘গ্রাহক সেবা পক্ষ’ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এর অংশ হিসেবে বুধবার ( ২৯ অক্টোবর) বিকেল ৩টার সময় বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীনগর শাখায় গ্রাহক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয়,ঢাকা র মহাব্যবস্থাপক গোলাম মোঃআরিফ। তিনি বলেন গ্রাহকের সন্তুষ্টির হাসি হোক গ্রাহক সেবা পক্ষের মূল লক্ষ্য এবং গ্রাহকের হাসি-ই প্রতিষ্ঠানের প্রচারের সর্বোত্তম মাধ্যম।উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে তারুণ্য উৎসব -২০২৫ সফল করার জন্য তিনি ব্যাংকের সকলকে আহ্বান জানান।তিনি আরও বলেন তারুণ্যের উৎসব’২০২৫ উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে গৃহীত কর্মসূচির মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক তরুণদের জন্য সঞ্চয়ী স্কিম এবং বিভিন্ন বিভাগের সর্বোচ্চ রেমিট্যান্স গৃহীতাদের স্কুলগামী মেয়েদের জন্য বাইসাইকেল বিতরণ একটি অভিনব পদক্ষেপ, যা প্রশংসার দাবি রাখে।প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ সকল শাখা,বিভাগীয় এবং আঞ্চলিক কার্যালয়সমূহে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।প্রতিটি শাখায় বিশেষ গ্রাহক সেবা ডেস্ক চালু করা হয়েছে এবং আগত গ্রাহক ও বিশেষভাবে তরুণ উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।বাংলাদেশ কৃষি ব্যাংক সর্বস্তরের জনগণের কাছে দ্রুত,আধুনিক ও মানবিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আশফাকুর রহমান,বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীনগর শাখা মুন্সীগঞ্জ এর ব্যবস্থাপক মোঃ শওকত আলী এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীনগর শাখার উর্ধ্বতন কর্মকর্তা মাহতাব উদ্দিন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেবির অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক এস এম এ খালেক।এছাড়াও শাখার অসংখ্য সম্মানিত গ্রাহক এবং শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে সম্মাননাপ্রাপ্ত গ্রাহকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি গোলাম মোঃ আরিফ।অনুষ্ঠানে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষ্যে শ্রেষ্ঠ আমানতকারী ক্যাটাগরিতে বিকেবি ঢাকা বিভাগের ০৩ জন উত্তম আমানতকারীর একজন জনাব মো:আবুল কালাম কানন এবং সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতা ক্যাটাগরিতে ০৩ জন শ্রেষ্ঠ রেমিট্যান্স গ্রহীতার একজন হিসেবে জনাব মো:সেলিমকে গ্রাহক সম্মাননা প্রদান করা হয়।