
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগীয় পরিচালক ডক্টর মোহাম্মদ জহিরুল হুদার স্বাক্ষরিত চিঠিতে সিরাজদিখান উপজেলা কমিটির সভাপতি ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন ও সাধারণ সম্পাদক সাংবাদিক ও সংগঠক মোঃ নাজমুল মোল্লাকে তিন বছরের মেয়াদে নির্বাচিত করেন। গত ২৪ সেপ্টেম্বর থেকে মেয়াদ কার্যকর শুরু হয়েছে।
এছাড়া কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি মোঃ শামসুল হক হাওলাদার ও শাহ আলম মাঝি এবং সদস্য ৫ জন হচ্ছেন চৈতি দেবনাথ,শাহানারা পারভীন,আশফাক আল করিম,শরিফ খান ও রাসেল শেখ রয়েছেন।