
আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে আরডিআরএস বাংলাদেশ এর চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের আয়োজনে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় আরডিআরএস উলিপুরের হলরুমে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে স্হানীয় সরকার (ইউপি) উদ্যোগ, পরিকল্পনা এবং বাজেট পদ্ধতি ও বিশ্লেষণ করার দক্ষতা উন্নয়ন বিষয়ক ইউনিয়ন যুব নেতাদের সাথে এক সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় চাইল্ড, নট ব্রাইড প্রজেক্টের এ সংলাপ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন মালদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জাহিদুর রহমান। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন, চাইল্ড নট ব্রাইড প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ মোমিন হোসেন। বক্তব্য রাখেন, হাতিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হারুন অর রশিদ, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ, উলিপুর প্রেসক্লাবের সহ সম্পাদক সিনিয়র সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ, বুড়াবড়ী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মোঃ সাগর মিয়া, গুনাইগাছ যুব সংগঠনের সভাপতি ময়না আক্তার, উলিপুর পৌর সভার যুব সংগঠনের সভাপতি মাহবুবুল আলম প্রমূখ। সংলাপে বাল্যবিবাহ বন্ধে বক্তারা তাদের মতামত তুলে ধরেন। চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের মাধ্যমে উলিপুর উপজেলার ১৪টি যুব সংগঠন যুব উন্নয়ন অধিদফতর এর রেজিষ্ট্রেশনভূক্ত হয় কাজ করছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, যুব সদস্য- সদস্যরা উপস্থিত ছিলেন। #
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। মোবাইল নম্বরঃ ০১৭১৬৫৯২৫৭২