1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পুলিশ ডেকে নেওয়ার পর প্রকাশ্যে মারধরের অভিযোগ,আহত ব্যক্তি হাসপাতালে | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পুলিশ ডেকে নেওয়ার পর প্রকাশ্যে মারধরের অভিযোগ,আহত ব্যক্তি হাসপাতালে

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৩০৮ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় পুলিশ দিয়ে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর পরিকল্পিতভাবে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে।এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ডেকে ঘর থেকে বের করে।পরে সাড়ে ১০ টার দিকে উপজেলার নয়না এলাকায় মারধরের ঘটনা ঘটে।আহত ব্যক্তির নাম সুলতান আহমেদ।

ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ,টংঙ্গীবাড়ী থানার উপপরিদর্শক(এসআই)ওসমান,সুলতান আহমেদকে বাড়ি থেকে ডেকে বাইরে আনেন।কিছুক্ষণ পর পুলিশ সদস্যটি সেখান থেকে চলে গেলে চানমিয়া,লালমিয়া,ফারুক বেপারী, ফারুক মৃধা,মনির কোতোয়াল,দোলন মৃধা ও হাফেজ শেখসহ প্রায় ১৫/২০ জন ব্যক্তি অতর্কিতভাবে সুলতানের ওপর হামলা চালায়।এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়।

পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।পরে স্থানীয়দের সহায়তায় আহত সুলতান আহমেদকে উদ্ধার করে টংঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ভর্তি করা হয়।চিকিৎসকরা জানান,তাঁর মাথায় সেলাই দিতে হয়েছে এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের শয্যায় থাকা সুলতান আহমেদ বলেন,“পুলিশ আমাকে ঘর থেকে ডেকে বের করে।কিছুক্ষণ পর একদল লোক এসে মারধর শুরু করে।আমি গুরুতর আহত হয়েছি। আমি এই ঘটনার বিচার চাই।

সুলতানের স্ত্রী তাহমিনা বেগম বলেন,“পুলিশ ডেকে নেওয়ার পরই আমার স্বামীকে মারধর করা হয়।আমরা সেখানে গেলে আমাদের ওপরও হামলা চালানো হয়।আমরা সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত চানমিয়া বলেন,আমি তাকে মারিনি।ওই এলাকার ছাত্রদল,যুবদল ও বিএনপির লোকজন মারছে।এ বিষয়ে টংঙ্গীবাড়ী থানার এসআই মো:ওসমান বলেন,ওসি স্যারের নির্দেশে দুই ভায়ের ঝগড়ার বিষয় আমি গিয়েছিলাম ওই খানে।আর আমি মার খাওয়াবো কেন?আমি চলে আসার পর শুনেছি তারেক জিয়াকে নিয়ে খারাপ বক্তব্য দেওয়ায় এলাকাবাসী তাকে মারছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost