
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফজুশাহ বাজার এলাকায় বেকারি ও মুদি দোকানে অভিযান চালিয়ে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ মুন্সীগঞ্জ অফিস।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার ফজুশাহ বাজার এলাকায় বেকারি ও মুদি দোকানে অভিযান চলাকালে এ জরিমানা করা হয়।
শিপু ফুড প্রোডাক্টস বেকারিতে অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট,পাউরুটি,কেক,পিঠা প্রভৃতি খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে।পুরাতন পোড়া তেলে খাবার ভাজা হচ্ছে।
প্রস্তুত করা খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ করা হচ্ছে।এ সময় বেকারির ম্যানেজার মো:শিপু শেখকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এতে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি টিম।