1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁ"জা,ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন বিভিন্ন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডসমূহ অপসারণে বিলবোর্ড স্থাপনকারীদের সাথে মতবিনিময়  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁ”জা,ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২০৯ বার

আদিলুর রহমান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৯৪০ টাকাসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,ডিবি পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও জুয়ার আসর থেকে আসামিদের আটক করে।

প্রথম অভিযানে এসআই ফিরোজ আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ৯ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের রাজদারিকেল এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. সুমন মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানে এসআই মো. সোহরাব আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ভালুকা উপজেলার টিএনটি মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তপন চন্দ্র দাস (৩৫) ও সাকিবুল হাসান রিফাত (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

তৃতীয় অভিযানে এসআই বিপুল কুমার সাহর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাল চান মিয়া (২২) ও রেজাউল ইসলাম সাগর (২১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

অন্যদিকে, এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ত্রিশাল উপজেলার অলহরী ঘাটপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫২টি তাস, একটি নতুন তাসের বান্ডিল, একটি পাতলা কম্বল ও নগদ ৫ হাজার ৯৪০ টাকাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তারাকান্দা, ভালুকা মডেল, কোতোয়ালী মডেল ও ত্রিশাল থানায় পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost