1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পত্নীতলায় বিজিবি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

পত্নীতলায় বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৩০২ বার
পত্নীতলায় বিজিবি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ

আলমগীর কবির,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়নের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ব্যাটালিয়নের সদর দপ্তরে পত্নীতলায় প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন,সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন,স্বাস্থ্য ও প:প: অফিসার ডা.খালিদ সাইফুল্লাহ,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন,থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা,গণমাধ্যমকর্মী,সুধীজন প্রমুখ।

অনুষ্ঠানে বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন কেক কাটেন এবং ইতিহাস,সাফল্য,সীমান্ত রক্ষা ও মানবিক কার্যক্রম সমূহ তুলে ধরেন।

১৯৬৭ সালের ৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিং এর তৎকালীন ইপিআর এর ১৪তম উইং হিসেবে বর্তমান পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) প্রতিষ্ঠা লাভ করে। আজ থেকে ৫৯ বছর পূর্বে অর্থাৎ ১৯৬৭ সাল হতে অদ্যাবধি এই ব্যাটালিয়ন সরকার কর্তৃক অর্পিত সকল দায়িত্ব এবং দেশমাতৃকার সীমান্ত রক্ষার মত পবিত্র দায়িত্ব অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে আসছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন বিভিন্ন পদবির সৈনিক শহীদ হন এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় দায়িত্ব পালনকালে তৎকালীন শান্তি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ২ জন সৈনিক শাহাদাৎ বরণ করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost